• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

নতুন খবর দিলেন রোনালদো

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পি.এম.
শেয়ার করুন 0
ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপও খেলেছেন। হয়তো কিছুদিন পর নিজের বুট জোড়াও তুলে রাখবেন তিনি। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে এক নতুন খবর দিলেন এই তারকা ফুটবলার। হলিউডে পা রাখছেন সিআর সেভেন।

ব্রিটিশ ফুটবল নিয়ে নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন রোনালদো।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ। এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি।

সিরিজটি কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং এটি নির্মাণ করে হবে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হোল্যান্ড ও বিলিয়নস খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া দেখা যাবে র‍্যাপার ডেভ ও নতুন মুখ কার্লোটা বানাতকে।

এ বিষয়ে রোনালদো বলেন, ‘এই বিষয় নিয়ে নিজের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এর মাধ্যমে জীবনের নতুন একটা দিক খুলে গেল। আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি। আমি আশা করছি সবাই এই নতুন কাজটি পছন্দ করবেন।’

লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ইতোমধ্যেই ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে এই সিরিজের শুটিং শুরু হয়েছে। হালকা কমেডির চেয়ে ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপটি ফুটিয়ে তোলাই এই সিরিজের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল স্টার ম্যাচে খেলবেন না মেসি