• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৬:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভিজে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ জোগানো ফেনীর সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে এবার দেশের নারী ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে নিজ অফিস কক্ষে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে ঈদুল আজহার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে দীর্ঘ আলাপ হলেও আজ সচিবালয়ে এই গুণী শিক্ষিকাকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মহোদয় তাঁর এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং মাঠপর্যায়ে ক্রীড়াঙ্গনে পলির এই অনন্য উদ্যোগকে একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সৈয়দা খালেদা আক্তার পলিকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার এবং একই সঙ্গে ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক কাজে অংশ নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সেই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর বিদ্যালয়ের ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলির শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। মাঠের কড়া শৃঙ্খলা ও অকৃত্রিম ক্রীড়াপ্রেমের এই চিত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর নির্দেশনায় ২৬ মে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।

পারিবারিকভাবেই ক্রীড়া-ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারের সন্তান সৈয়দা খালেদা আক্তার পলি। তাঁর বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের ফুটবলার ছিলেন, ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনী জেলার নামী ফুটবলার এবং তাঁর প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট। পলি নিজেও একসময় হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন।

বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ এবং মন্ত্রণালয়ের নতুন এই প্রস্তাব তৃণমূল থেকে দেশের জাতীয় পর্যায় পর্যন্ত নারী ক্রীড়াচর্চা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা
সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন