• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৯:১৯ এ.এম.
সান মারিনোতে জাতীয় দলের অনুশীলনে অংশ নিচ্ছেন হামজা চৌধুরীসহ বাংলাদেশের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

সান মারিনোর বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেওয়ায় এখন স্কোয়াডের সব ফুটবলারই সান মারিনোতে অবস্থান করছেন।

মঙ্গলবার (২ জুন) রাতে দীর্ঘ যাত্রা শেষে দলের সঙ্গে যুক্ত হন হামজা।

এর আগে জাতীয় দলের অন্য সদস্যরা ধাপে ধাপে সান মারিনোতে পৌঁছান। গত সোমবার প্রথমে সেখানে পৌঁছান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। একই দিনে স্কোয়াডে যোগ দেন সামিত সোম। পরে ভোররাতে যোগ দেন জায়ান আহমেদ এবং অনুশীলনেও অংশ নেন তিনি।

সব খেলোয়াড় একত্রিত হওয়ার পর এখন পুরো দলকে নিয়ে ম্যাচ পরিকল্পনা সাজাচ্ছেন কোচিং স্টাফ। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণের ক্লান্তি কাটাতে প্রথম দিন খেলোয়াড়দের জন্য রাখা হয় রিকভারি সেশন। এরপর থেকেই নিয়মিত অনুশীলনে মনোযোগ দিয়েছে দল।

দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, সান মারিনোতে আবহাওয়ার পরিবর্তনশীলতা খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। তিনি বলেন, “গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।

”বাংলাদেশ সময়ের সঙ্গে চার ঘণ্টার পার্থক্য থাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলনে নামে জাতীয় দল, যা বাংলাদেশ সময় রাত ১০টা। প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে কৌশলগত ও ফিটনেসভিত্তিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা।

আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।প্রধান কোচ থমাস ডুলি জানান, ইউরোপে পৌঁছাতে দলকে দীর্ঘ ও ক্লান্তিকর সফর করতে হয়েছে।

তিনি বলেন, “ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে।

তারা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।”দলের আরেক সদস্য ফাহমিদুল ইসলাম ইতালিতে বসবাস করায় স্থানীয় পরিবেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন।

সান মারিনো ইতালির ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র হওয়ায় এখানকার আবহাওয়া ও সংস্কৃতির সঙ্গে তিনি পরিচিত। এ বিষয়ে ফাহমিদুল বলেন, “আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।” 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিলামে উঠছে পেলের ইতিহাসগড়া জার্সি
নিলামে উঠছে পেলের ইতিহাসগড়া জার্সি
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন