• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

‘ককটেল ২’ নিয়ে জল্পনা, মুখ খুললেন পরিচালক

বিনোদন ডেস্ক    ৫ জুন ২০২৬, ১১:১১ এ.এম.
‘ককটেল ২’ তে কৃতি স্যানন, শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

‘ককটেল ২’-এর ঝলক প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। বিশেষ করে কৃতি ও রাশমিকার চরিত্রের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ঝলকে তিন তারকাকে একটি ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যায়। কিছু দৃশ্য ও সংলাপ ঘিরে দর্শকদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে, ছবিতে কৃতি ও রাশমিকার চরিত্রের মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হতে পারে।

তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির পরিচালক হোমি আদাজানিয়া। তার ভাষ্য, ছবিতে দুই চরিত্রের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্কই তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কৃতি স্যাননও। তিনি বলেন, দুই পুরুষের ঘনিষ্ঠ বন্ধুত্বকে যেমন ‘ব্রোম্যান্স’ হিসেবে দেখা হয়, তেমনি দুই নারীর বন্ধুত্বকে নিয়েও অযথা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার প্রবণতা থাকা উচিত নয়।

এদিকে ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ফরজি’ সিরিজের সাফল্যের পর ‘ককটেল ২’-এর জন্য শহিদ কাপুর পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি রুপি।

অন্যদিকে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা দুজনেই পেয়েছেন ১৫ কোটি রুপি করে।

হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা