• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর রোডে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার হয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুর ইসলাম।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর মোটরসাইকেলযোগে আসা ৪ দুর্বৃত্ত আকস্মাৎ হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে করে চারজন আরোহী এসে ওই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয়
ডিএসসিসি প্রশাসক পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয়