টপ নিউজ
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ০১:৪৪ পি.এম.

সাবেক মন্ত্রী হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুন অর রশিদের নামাজে জানাজা শুক্রবার (১৯ জুন) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ ।
বিএনপি কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা আলহাজ্ব মুহাঃ রেজাউল করিম এক হোয়াটসঅ্যাপ বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন অর রশীদ রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) মারা যান।
ভিওডি বাংলা/জা







