• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে পুলিশের বহুতল ভবনের ৬ তলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পি.এম.
মো. সরওয়ার মিরপুরে পিওএম ভবনের ছয় তলা উদ্বোধন করেন:ছবি-ভিওডি বাংলা

মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে নির্মিত ২০ তলার আবাসিক ভবনের প্রথম ছয় তলা উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনের উদ্বোধন করা হয়। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভবনের প্রথম তলাটি ফোর্সের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হবে। দ্বিতীয় তলায় রয়েছে ডাইনিং স্পেস, তৃতীয় তলায় মেহমানখানা ও ক্যান্টিন, এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলায় পুলিশ সদস্যদের ব্যারাক সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভবনের বাকি তলাগুলো ধাপে ধাপে চালু হবে।

নতুন এই বহুতল ভবন পুলিশের আবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এতে পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে থাকার পাশাপাশি খাবার ও অন্যান্য সেবার সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ১,৪৬৬ মামলা
রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ১,৪৬৬ মামলা
আগারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ
আগারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ
তারেক রহমানের পক্ষে ৪ মন্দিরে অনুদানের চেক বিতরণ
ঢাকা-১৭ আসন তারেক রহমানের পক্ষে ৪ মন্দিরে অনুদানের চেক বিতরণ