• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

আগারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৯৬ লিটার তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পি.এম.
অবৈধভাবে রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ

রাজধানীর আগারগাঁও এলাকায় র‌্যাব-২ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে অবৈধভাবে রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, “আজ আমরা শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এসময় প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।”

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দুই প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করেন। তাদের প্রতি সর্বমোট ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, “জ্বালানি সংকট মোকাবিলায় র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম