• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

   ১৮ জুন ২০২৬, ০৩:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় ও শহীদ ফারুক সড়ক এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বুধবার ১৭ জুন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত হয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত হয়।

এরপর ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত অংশে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাত পরিষ্কার করে চলাচলের উপযোগী করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএসসিসি।

ডিএসসিসি আরও জানায়, পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানের লক্ষ্য ছিল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে যানবাহন ও পথচারীর চলাচল স্বাভাবিক করা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার
সিসিটিভিতে ধরা পড়লো ‘ভইরা-দে' গ্রুপের নৃশংসতা
সিসিটিভিতে ধরা পড়লো ‘ভইরা-দে' গ্রুপের নৃশংসতা