• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এলপি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন মন্ত্রী

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এলপি গ্যাসের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলপি গ্যাসের দাম নির্ধারণে একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করা হয়। সৌদি আরামকোর সিপি মূল্যের সঙ্গে প্রিমিয়াম যোগ করে দেশের বাজারে গ্যাসের দাম নির্ধারিত হয়। ফলে উৎস দেশে দাম বাড়লে তার প্রভাব দেশীয় বাজারেও পড়ে।

মন্ত্রী জানান, কিছুদিন আগেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৫৫ থেকে ৬০ ডলার, যা বর্তমানে বেড়ে ১১৬ ডলারে পৌঁছেছে। তবে সরকার জনগণের স্বার্থ বিবেচনায় দাম আগের তুলনায় নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে না পড়ে।

তিনি সবাইকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, সচেতনভাবে ব্যবহার করলে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত