• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১০:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিকল্প রাস্তা ও পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রায় ১৫৪টি গাছ কেটে ফুটপাত ও রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধনের ডাক দিয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় ক্যাম্পাসের কদমতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে কদমতলা পর্যন্ত ফুটপাত নির্মাণের অংশ হিসেবে তিন বছর আগে রোপণ করা ৫৪টি গাছ ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে। এছাড়া ‘চির উন্নত মম শির’ এলাকা থেকে প্রথম ফটক পর্যন্ত আরও প্রায় ১০০টি গাছ কাটার পরিকল্পনা রয়েছে।

কাটা পড়ার তালিকায় জারুল, সোনালু, ছাতিম, তাল, খেজুর ও কৃষ্ণচূড়াসহ প্রায় ১৩ বছর বয়সী বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এসব গাছ ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছিল বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে যাতায়াতের জন্য পর্যাপ্ত বিকল্প জায়গা থাকা সত্ত্বেও পরিবেশের ক্ষতি করে রাস্তা ও ফুটপাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের এ সময়ে পরিপক্ব গাছ কেটে সৌন্দর্যবর্ধনের নামে কংক্রিটের অবকাঠামো নির্মাণ পরিবেশের জন্য ক্ষতিকর।

এদিকে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি ছাড়া ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে নতুন বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জারি করেছে। একদিকে গাছ কাটার প্রস্তুতি, অন্যদিকে নতুন গাছ লাগাতে বাধা দেওয়ার সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ‘স্ববিরোধী’ ও ‘স্বেচ্ছাচারী’ বলে আখ্যা দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে নতুন গাছ লাগিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তাদের মতে, একটি পরিপক্ব গাছের পরিবেশগত অবদান কোনোভাবেই সদ্য রোপণ করা চারা গাছ দিয়ে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়।

পরিবেশ রক্ষার স্বার্থে গাছ কাটা বন্ধ রেখে বিকল্প উপায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ