• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমান ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি গুলশানের বাসা থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সাধারণ দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

এবারের ঈদের আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
চিফ হুইপ: খালেদা জিয়ার আমলে মানুষ ভালো থাকায় বিএনপি ১৭ বছর ভুগছে
বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন
ভিডিওতে দেখা মুঠোফোন দিল খুনির খোঁজ বাড্ডার বিএনপির নেতা কামরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন
জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার
জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার