• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পি.এম.
মির্জা আব্বাস-ছবি-ভিওডি বাংলা

সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাস আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান  তিনি । তখন অবস্থা ক্রমশ গুরুতর হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা