• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১১:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উল্টো পথে আসা একটি বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে কাঁচাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গভীর রাতে দ্রুতগতিতে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ করেই একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক ও তার যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশে থাকা খাইরুল নামে এক ব্যক্তি জানান, তিনি কাঁচাবাজারের পাশের একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ একটি ট্রাককে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসতে দেখেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সামনে থাকা অটোরিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে ট্রাকের নিচ থেকে আহতদের উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় দু’জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৫
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৫