• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কদমতলীতে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারে ২ লাখ টাকা সহায়তা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ এ.এম.
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজ নেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী