• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকার কদমতলী গোল চত্বরে ‘গ্যাস লাইটার’ তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা একটার দিকে একটি টিনশেড বাড়িতে অবস্থিত ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বেলা ১টা ১১ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে তাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এরপর ডাম্পিংয়ের কাজ করার সময় ৫ জনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। আগুনে ক্ষতির পরিমাণ নির্ণয় করছে ফায়ার সার্ভিস।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
পুরান ঢাকায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
ঢাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন
ঢাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন