• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দোকান বন্ধের নির্দেশে অনড় সরকার

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ এ.এম.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় দেশের জ্বালানি সংকট নিরসনে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, তারা সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার কথা নিশ্চিত করেন সমিতির নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নতুন পে-স্কেলের দাবিতে কর্মসূচির ডাক
নতুন পে-স্কেলের দাবিতে কর্মসূচির ডাক