• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন পে-স্কেলের দাবিতে কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রোববার (৫ এপ্রিল) থেকে কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তথ্য নিশ্চিত করেন আবদুল মালেক, যিনি বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি-এর আহ্বায়ক।

তিনি বলেন, আসন্ন বাজেটে নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ না থাকলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবার ক্ষোভে ফেটে পড়তে পারে।

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, সন্তানদের শিক্ষা ব্যয়, বয়স্ক অভিভাবকদের চিকিৎসা খরচসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। ফলে অনেকেই ঋণের চাপে পড়ছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কার না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং জীবনযাত্রা অনিশ্চয়তার দিকে যাচ্ছে।

তবে দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাবও দেন তিনি। প্রয়োজনে সরকারি কর্মচারীরা আয়কর দিতে প্রস্তুত বলেও জানান, যাতে সরকারের রাজস্ব আয় বাড়ে।

সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী