• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা

বিনোদন ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পি.এম.
লাক্স সুপারস্টার ২০২৫ বিজয়ী বর্ণিতা; সামনে বড় পর্দায় রাফীর সিনেমায় অভিষেক-ছবি-ভিওডি বাংলা

গ্ল্যামার জগতের জনপ্রিয় প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। শুক্রবার রাতে জমকালো আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়, আর সেই মঞ্চেই খুলে যায় তার অভিনয়জীবনের নতুন দুয়ার।

চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বর্ণিতা পেয়েছেন স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি আকর্ষণীয় ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ি। তার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তবে এ বছরের আসরের সবচেয়ে বড় চমক ছিল বিজয়ী ঘোষণার আগেই দেওয়া একটি ঘোষণা। উপস্থাপক সৌমিক জানান, এবারের লাক্স সুপারস্টারই হতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফীর নতুন রোমান্টিক সিনেমার নায়িকা। ঘোষণাটি শোনার পরই মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মঞ্চে উপস্থিত রায়হান রাফী এ সময় বলেন, “আমি অনেক দিন ধরে আমার পরবর্তী রোমান্টিক ছবির জন্য একজন নতুন মুখ খুঁজছিলাম। মনে হচ্ছে, এই আসরের মাধ্যমেই আমরা তাকে পেয়ে যাব।” তিনি আরও জানান, আনুষ্ঠানিক ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আসা উচিত।

পরে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নিশ্চিত করেন, ‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ীকে নিয়েই তারা একটি চলচ্চিত্র নির্মাণ করবেন, যার পরিচালনায় থাকবেন রাফী।

শুধু বড় পর্দাই নয়, বর্ণিতার জন্য অপেক্ষা করছে ওটিটি প্ল্যাটফর্মের সুযোগও। নির্মাতা শিহাব শাহীনের একটি ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা যাবে তাকে। এ সময় ফরিদুর রেজা সাগর দুই নির্মাতাকেই অভিনন্দন জানান।

এদিকে সিনেমায় কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত বর্ণিতা। তিনি বলেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সিনেমা দেখা নিয়ে বিভ্রান্তি
প্রধানমন্ত্রীর সিনেমা দেখা নিয়ে বিভ্রান্তি
সোহেল রানা ৫ এপ্রিলে সিঙ্গাপুরে যাচ্ছেন
সোহেল রানা ৫ এপ্রিলে সিঙ্গাপুরে যাচ্ছেন
তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন অভিনেত্রী তানিয়া বৃষ্টি