• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ইরানের আহভাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অভিযোগ উঠেছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আহভাজে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ হামলার জন্য দায়ী।

রোববার আলজাজিরার এক প্রতিবেদনে খুজেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, কাসেম সোলেইমানি আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করেই হামলাটি পরিচালিত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এই হামলাকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে এবং এর জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নিতে পারে।

এদিকে, কুয়েতের একাধিক তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে।

ভিওডি বংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের