• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদে পাস হলো সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ বিল

ভিওডি বাংলা ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সরাসরি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত নতুন বিল সংসদে পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে বিলটি সংসদে অনুমোদিত হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলের বিধান অনুযায়ী:

সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতেও সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও স্ব-শাসিত সংস্থাগুলোর চাকরিতেও প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর হবে।

প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়ম ও বয়সসীমা বহাল থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী
নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে
নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে