• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক ৪৮৩ কোটি টাকা ব্যয়, হ্রাস-বৃদ্ধির ৫ প্রকল্প অনুমোদন দেশের  ২০ শীর্ষ ঋণ খেলাপির নাম জানালেন অর্থমন্ত্রী

পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পি.এম.
পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে আজ সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের (এসএসিইপি) মহাপরিচালক নরবু ওয়াংচুক সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সদস্যভুক্ত দেশগুলোর বায়ু দূষণ ও পানি দূষণ রোধ, প্লাস্টিক কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী এসএসিইপি’র সঙ্গে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকার বায়ুদূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বছরে ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

এসএসিইপিভুক্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এসএসিইপি’র মহাপরিচালক।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক
কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক
৪৮৩ কোটি টাকা ব্যয়, হ্রাস-বৃদ্ধির ৫ প্রকল্প অনুমোদন
প্রথমবার সচিবালয়ে একনেক সভা ৪৮৩ কোটি টাকা ব্যয়, হ্রাস-বৃদ্ধির ৫ প্রকল্প অনুমোদন
ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত