• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ভিওডি বাংলা ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইরনার খবরে বলা হয়েছে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে।

প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না।

এসময় দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোর দেয় বলেও ইরনার খবরে বলা হয়েছে।

এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।
এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন, ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। 

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। 

আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতিপ্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে।  তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হলো এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে করতে না হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের