{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব: প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পি.এম.
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মিরপুরে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক-ছবি-ভিওডি বাংলা
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মিরপুরে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক-ছবি-ভিওডি বাংলা

খেলাধুলার প্রসার ঘটাতে পারলে একটি সুস্থ ও সচেতন জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাকে (প্রিভেনশন) সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আগামী দিনে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন।

তিনি আরও বলেন, খেলাধুলাকে জনপ্রিয় ও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ১২৯ জন জাতীয় ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই আরও ৫০০ জন খেলোয়াড়কে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাচ্ছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এ আয়োজন করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে চতুর্থ শ্রেণি থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খেলাধুলায় মূল্যায়নের ব্যবস্থাও থাকবে, যেমনটি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বিদ্যমান।

প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতাও নিশ্চিত করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি।

বক্তব্যের শেষে তিনি জাতীয় হার্ট ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানকে বিভাগীয় পর্যায়ে বিস্তারের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
ছবি: সংগৃহীত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ