চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভিওডি বাংলা/এসআর







