{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ পি.এম.
বিশ্ব স্বাস্থ্য দিবসে বিএনপি'র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. রফিকুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা
বিশ্ব স্বাস্থ্য দিবসে বিএনপি'র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. রফিকুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’-এর সঙ্গে সঙ্গতি রেখে বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, শুধু মানুষের স্বাস্থ্য নয়, পরিবেশ ও অন্যান্য প্রাণীর সুরক্ষাকেও গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস '২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিএনপি'র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। 

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’-এর অর্থ হলো স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ। এর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু মানুষের স্বাস্থ্য নিয়েই নয়, পরিবেশের যত প্রাণী রয়েছে, তাদের প্রতিও নজর দিয়েছে।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞান এখন অনেক দূর এগিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তির কারণে বিজ্ঞান আজ অনেক দূর অগ্রসর হয়েছে এবং সেখানে মেডিকেল সায়েন্সেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্যকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতেও ‘সকলের জন্য সুস্বাস্থ্য’ নিশ্চিত করার বিষয়টি রয়েছে। ভবিষ্যতে সরকার যেভাবে স্বাস্থ্যব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়, সেখানে প্রতিকার নয়, প্রতিরোধই হওয়া উচিত মূল প্রতিপাদ্য।

তিনি বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাম রোগের টিকা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে সরকার বর্তমানে হাম প্রতিরোধে ক্যাম্পেইন পরিচালনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও চিকিৎসক সাগর খানসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
ছবি: সংগৃহীত
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৭৩