• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনায় ডিবি’র অভিযানে ভারতীয় ফুচকা-জিরা জব্দ, গ্রেপ্তার ২

নেত্রকোণা প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পি.এম.
নেত্রকোনা ডিবি পুলিশের অভিযান শেষে জব্দকৃত ভারতীয় ফুচকা ও জিরা: ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করেছে। ডিবি পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় জেলা শহরের কুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

এ সময় চোরাচালানের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। তারা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রিপন মিয়া (২৫) ও নেত্রকোনার মো. জসিম উদ্দিন (৩৫)। ডিবি'র এসআই মো. আব্দুল জলিল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

আটককৃতরা আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, চোরাচালান রোধে জেলা জুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মজুত থাকলেও সংকট দেখিয়ে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি
মজুত থাকলেও সংকট দেখিয়ে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি
কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ