• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের ইরানের পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী এবং বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি।

লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ, যেখানে কোনো দেশ একতরফাভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা অবরোধ সৃষ্টি করতে পারে না। বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী, এমন পথ সবার জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক।

কুপার আরও বলেন, কেবল বর্তমান পরিস্থিতির জন্য নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতেও এই প্রণালির অবাধ ব্যবহার জরুরি। তার মতে, আন্তর্জাতিক জলপথে টোল আরোপের কোনো বৈধতা নেই এবং এটি সামুদ্রিক চলাচলের স্বাধীনতার বিরোধী।

একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কুপার সতর্ক করে বলেন, এই সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংক্রান্ত একটি সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে অগ্রিম টোল নেওয়ার পরিকল্পনা করছে ইরান। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাময়িক যুদ্ধবিরতির সময় পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকতে পারে।

অন্যদিকে, ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ইরানের এক বাণিজ্য কর্মকর্তার তথ্যে বলা হয়েছে, তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: বিবিসি 

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত