• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দায়িত্ব হারানোর পর

চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ।  একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

দায়িত্ব হারানোর পর চুপিসারে বিসিবি ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি রাজি হননি। তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যান।

প্রসঙ্গত, ২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপরই আজ ভেঙে দেওয়া হয় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন
তদন্ত কমিটিকে পাত্তা দেননি আসিফ মাহমুদ
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটিকে পাত্তা দেননি আসিফ মাহমুদ
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিট ১১ হাজার ডলার ছুঁইছুঁই
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিট ১১ হাজার ডলার ছুঁইছুঁই