• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র টানাপোড়েনের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাব শেষ পর্যন্ত পাস হয়নি। চীন ও রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হতে পারেনি।

প্রস্তাবটির পক্ষে ১১টি ভোট পড়লেও কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা—মঙ্গলবার রাত ৮টার—কয়েক ঘণ্টা আগে এই ভোট অনুষ্ঠিত হয়।

প্রণালিটি বলপ্রয়োগের মাধ্যমে খোলার বিষয়টি নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি একাধিকবার সংশোধন করা হয়। বিশেষ করে চীনের আপত্তির পর খসড়া থেকে সামরিক শক্তি ব্যবহারের অংশটি বাদ দেওয়া হয়।

মঙ্গলবার ওই সংশোধিত খসড়ার ওপরই ভোটাভুটি হয়। ধারণা করা হয়েছিল, পরিবর্তনের পর হয়তো চীন ও রাশিয়া ভেটো দেবে না, তবে শেষ পর্যন্ত সেটি বাস্তব হয়নি।

তবে বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি পাস হলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।

সূত্র: রয়টার্স।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত