• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত: ডোনাল্ড ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

সম্ভাব্য সামরিক উত্তেজনার মধ্যেই নাটকীয় সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এ ঘোষণা আসে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি শর্তসাপেক্ষ দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি লিখেছেন, “আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এবং ইরানের দিক থেকেও একটি ১০ দফা প্রস্তাব দেওয়া হয়, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এই যুদ্ধবিরতি সম্পূর্ণ শর্তহীন নয়। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে, সম্পূর্ণভাবে এবং নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। এই শর্ত পূরণ সাপেক্ষেই হামলা স্থগিত থাকবে।

নিজের পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে, এমনকি কিছু ক্ষেত্রে তা অতিক্রমও করেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অতীতের বহু বিরোধপূর্ণ ইস্যুতেও দুই দেশের মধ্যে আংশিক সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, এই দুই সপ্তাহের সময়সীমা সম্ভাব্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত