• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লোহাগড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগম (৩০) নামে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে ওই গ্রামের হারুন মোল্যার বাড়ি থেকে ইয়াবাসহ হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি
জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি
ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ
ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ
ইবি শিক্ষিকা ​হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তসহ  ৩ দফা দাবিতে মৌন মিছিল
ইবি শিক্ষিকা ​হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তসহ  ৩ দফা দাবিতে মৌন মিছিল