শান্তি আলোচনায় যোগ দিতে ইরানের আশ্বাস

চলমান সংকট নিরসনে শান্তি আলোচনায় অংশগ্রহণে আশ্বাস দিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোষ্টে তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার একটি ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব গ্রহণ করায় ইরানি নেতৃত্বের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন তিনি।
তার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আসন্ন আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাকিস্তানের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন।
এতে করে ইসলামাবাদে নির্ধারিত আলোচনাকে ঘিরে কূটনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভিওডি বাংলা/আরকেএইচ







