• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ এবং টিফিনে দুপুরের খাবার (মিড-ডে মিল) কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজা’র এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ। মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ এবং প্রতি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নতুন উদ্যোগের বিষয়ে তিনি জানান, চলতি অর্থবছর থেকে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সব উপজেলায় স্কুল ফিডিং ও মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে।

ডিজিটাল বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য চালু করা হবে একটি অনন্য ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’। এ ছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি স্কুল ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত