দায়িত্বশীল প্রশাসকে উন্নত ভাঙ্গুড়া উপজেলা

পাবনার ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বেশি দামে সার বিক্রি ও কৃষকদের সার না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া, অবৈধ দখল উচ্ছেদ এবং ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযানে ভাঙ্গুড়ায় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।
গত রমজানেও বিভিন্ন গার্মেন্টস ও দোকানে অতিরিক্ত দামে পোশাক বিক্রি সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গিয়াছে তাকে।
বর্তমানে তিনি এক সঙ্গে তিনটি দায়িত্ব পালন করছেন।ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌরসভার প্রশাসক এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একজন কর্মকর্তা হয়েও একাধিক দায়িত্ব সামলে প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধির চেষ্টা করছেন তিনি।
ভাঙ্গুড়া কে ভালো রাখার জন্য ভাঙ্গুড়াবাসীর ভালোর জন্য আপনার এই প্রচেষ্টাকে ভাঙ্গুড়াবাসী পক্ষে স্বাগতম জানাই। সেই সাথে আপনার উত্তরোত্তর সফলতা একান্তভাবে কামনা করি।
ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ







