আবু সাঈদ হত্যাকান্ডে দুই পুলিশের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং বাকি ২৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক এএসআই আমীর ও কনস্টেবল সুজনের মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে।এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই নয়নের যাবজ্জীবন কারাদণ্ড এবং রেরোবির সাবেক উপাচার্য হাসিবুরের ১০ বছর ও প্রক্টর শরিফুলের ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিন দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় পড়া শুরু হয়। রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার হচ্ছে।
ভিওডি বাংলা/আরআর







