• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকারের উদ্যোগে ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পি.এম.
মালয়েশিয়ার শ্রমবাজার। ছবি: সংগৃহীত

বংলাদেশ সরকারের নতুন উদ্যোগে ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুত্রজায়ায় অনুষ্ঠিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এ-সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম অভিবাসন বিষয়ক দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশই একটি স্বচ্ছ, নৈতিক ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন-মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণনসহ উবর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন 

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রতিনিধি দলটি।

সাক্ষাৎকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, তারা সব দেশের জন্য একটি প্রযুক্তিচালিত এবং এআই ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গাইডলাইন অনুযায়ী ‘নিয়োগকর্তাই খরচ বহন করবেন’ নীতি বাস্তবায়িত হবে।

নিয়োগের ক্ষেত্রে সব কাঠামোগত বাধা দূর করে শ্রমিকদের অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যারা আগে ভিসা পেয়েও যেতে পারেননি, সেই অবশিষ্ট আটকে পড়া কর্মীদের নিয়োগ দ্রুত সহজতর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমবাজারের পাশাপাশি বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা খাতে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ শ্রমিক নিয়োগে মানবপাচার সংক্রান্ত মামলা এবং আইনি প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে ভিত্তিহীন প্রচারণা রোধে গুরুত্ব দেওয়া হয় এবং বাংলাদেশ পক্ষ আইনের শাসন ও সময়োপযোগী বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা