• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরীক্ষামূলক চালু হচ্ছে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস (ব্লেনডেড) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে তা শুরু হবে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম সেখানেই তা চালু হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু, যাত্রীদের তথ্য চায় পুলিশ
বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু, যাত্রীদের তথ্য চায় পুলিশ
যুদ্ধ পরিস্থিতিতে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ