টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/সবুজ/আ







