• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ প্রণালিতে এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে: ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায় করে, তবে তা ‘এখনই বন্ধ করতে হবে’।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শোনা যাচ্ছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকার থেকে ফি নিচ্ছে। তারা যেন এটা না করে। আর যদি করে, তবে এখনই বন্ধ করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত নাজুক যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় এই সতর্কবার্তা আসে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও অবাধভাবে খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে। তবে এখনো এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এর নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান জাহাজ পরিবহনকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টো মুদ্রায় ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, “আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” তিনি দাবি করেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক হবে। আর এটা করা হবে, তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা তার ইরান নীতিকে ‘অকাল বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে তিনি বলেন, এটি সত্যিই একটি বিজয় এবং এতে কোনো তাড়াহুড়ো নেই।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত