{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

জনগণ দলকে ভালোবাসলে ব্যক্তি ও দলের প্রতীক এক হয়ে যায়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ব্যক্তি ও দল—দুইটাই গুরুত্বপূর্ণ; জনগণ যদি দলকে ভালোবাসে, তখন ব্যক্তির প্রতীক ও দলের প্রতীক একাকার হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পলাশী মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আবদুস সালাম বলেন, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে অংশ নিতে কোনো অসুবিধা দেখছি না। ব্যক্তি ও দল—উভয়ই গুরুত্বপূর্ণ, জনগণ যদি দলকে ভালোবাসে, তখন ব্যক্তির প্রতীক ও দলের প্রতীক একাকার হয়ে যায়।

পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালুর সমালোচনা করে তিনি বলেন, আগে কখনো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। দলীয়করণের উদ্দেশ্যেই সেই ব্যবস্থা চালু করা হয়েছিল বলে দাবি করেন তিনি। বর্তমানে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছি।

এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজধানীকে সবুজায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও এলাকায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, সারা দেশে কোটি কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই ঢাকা মহানগরেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে সারা বাংলাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা পর্যায়ক্রমে প্রতিদিন ও প্রতি মাসে বৃক্ষরোপণ অভিযান চালাবো এবং তা প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে দেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে গাছের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নাগরিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা সমাধানে পুনরায় গাছ লাগানোর বিকল্প নেই। তাই সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনা কিংবা ছাদে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অক্সিজেনের ঘাটতি বাড়ছে, কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শহরকে সবুজায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ‘গ্রিন সিটি’র কথা বলেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই সর্বত্র গাছ লাগানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, ঢাকা শহর দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিল। সিটি কর্পোরেশনকে গতিশীল করা এবং নাগরিক সমস্যার সমাধানে কাজ করতে চান তিনি। আগামী নির্বাচনে নগরবাসী তাকে ভোট দেওয়া মানেই সরকারকে সমর্থন দেওয়া—এমন বিশ্বাসও ব্যক্ত করেন ডিএসসিসি প্রশাসক।

ভিওডি বাংলা/খতিব/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’