• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার আগমুহূর্তে কঠোর অবস্থান জানাল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস রেখেই আলোচনায় অংশ নিচ্ছেন। 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি আরও বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আলোচনায় বসার আগে তিনি যুক্তরাষ্ট্রের অতীত আচরণকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান বৈঠকের ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ
হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন