• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হরমুজ প্রণালী অতিক্রম করল মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এ.এম.
মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা শুরুর মধ্যেই প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ইরান-সংঘাত শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করল।

এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর দুটি নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার প্রণালীটি অতিক্রম করেছে। এর আগে আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে, তবে সেগুলোর ধরন নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ পদক্ষেপের বিষয়ে তেহরানের সঙ্গে আগে থেকে কোনো সমন্বয় করা হয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে মাইন অপসারণ অভিযানের প্রস্তুতি শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবেই দুটি যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করেছে।

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস আগে যে মাইন স্থাপন করেছিল, সেগুলো অপসারণ করাই এই অভিযানের মূল লক্ষ্য। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

অন্যদিকে শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি মার্কিন সামরিক জাহাজকে তারা ফিরে যেতে বাধ্য করেছে।

উল্লেখ্য, ইরান-সংঘাত শুরুর পর থেকেই এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে। যুদ্ধ শুরুর পর প্রণালীতে কার্যত অবরোধ আরোপ করে ইরান।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান