• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। এই দেশের জন্মের সঙ্গেই বিএনপির সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “স্বাধীনতার ঘোষক জিয়া” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এটা বাংলাদেশে কেউ অস্বীকার করতে পারে না। যখন আওয়ামী লীগ সাহস পায়নি এবং আওয়ামী লীগের নেতা শেখ মুজিব পাকিস্তানে চলে যান, তখন যুদ্ধের ঘোষণা দেওয়ার কেউ ছিল না। সেই মুহূর্তে নিজের সাহস নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এটাই ইতিহাস।

যারা ইতিহাস বিকৃতি করে, তারা সমাজে বেশিদিন টিকে থাকতে পারে না। ১৭ বছর ধরে ইতিহাস পাল্টানোর চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিএনপি বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ-পরবর্তী সময়ে সেনাবাহিনীতে ফিরে যান।

পরে যখন দেশে শৃঙ্খলা ভেঙে পড়ে, মানুষ দুর্ভোগে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন আর্মি ও জনগণ ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছিলেন জিয়াউর রহমান। সেই কারণেই তাকে হত্যা করা হয়। বর্তমানে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছেন তারেক রহমান।

তিনি দাবি করেন, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে—ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা মকুব এবং কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবদুস সালাম আরও বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে দেশের মানুষের টাকায় জনগণের কল্যাণ করা সম্ভব—এমন ধারণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ ছিল, তবে নতুন নেতৃত্বের উদ্যোগে আবার সেই পথ খুলে গেছে। একইভাবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপি যে নির্বাচনী অঙ্গীকার নিয়ে জনগণের কাছে গিয়েছিল, জনগণ সেই অঙ্গীকারের পক্ষেই রায় দিয়েছে। তাই বিএনপি তার ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবে—এটাই বাস্তবতা।

তিনি বলেন, জনগণ বিএনপির পক্ষে রয়েছে। দুই মাসও হয়নি—এখনই কেউ কেউ জনগণের অসন্তোষের কথা বলছে, যা সঠিক নয়।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ
সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী
সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী
‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ