• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দুই দিনে বিএনপির ২০ লক্ষাধিক টাকার মনোনয়নপত্র বিক্রি

ভিওডি বাংলা ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর গতকাল ও আজ মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। যার অর্থমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা—বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে। সংরক্ষিত নারী আসনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তৃতীয় ও শেষ দিন।

মনোনয়ন ফরম সংগ্রহ করতে দুই হাজার টাকা এবং মনোনয়নপত্র জমা দিতে পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মনোনয়ন কার্যক্রমকে সামনে রেখে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে।

এদিকে, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নারী নেত্রীরা নিজেদের অবস্থান ও অবদানের কথা তুলে ধরছেন। তাঁদের অভিযোগ, দুঃসময়ে পাশে না থাকা অনেকেই এখন মনোনয়নের আশায় সক্রিয় হয়ে উঠছেন। তাঁদের ভাষায়, ‘দুধের মাছিরা’ আবার রাজপথে আনাগোনা বাড়াচ্ছে।

ত্যাগী নেত্রীরা মনে করেন, দলের কঠিন সময়ে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। শেষ দিনে তাঁদের প্রত্যাশা—মনোনয়ন প্রক্রিয়ায় যেন প্রকৃত ত্যাগী কর্মীরা হারিয়ে না যান।

শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান।

বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত একটি সিনেপ্লেক্সে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের