• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘদিনের দাবি পূরণ, উদ্বোধন হলো ধলিয়া-লেমুয়া সড়ক

ফেনী প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী জেলার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ধলিয়া থেকে লেমুয়া পর্যন্ত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (১১ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়নাল আবেদিন ভিপি ফিতা কেটে সড়কটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ধলিয়া ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

বক্তারা জানান, ধলিয়া-লেমুয়া সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। সড়কটি চালু হওয়ায় স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ভিপি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন কাঁচা ও দুর্বল রাস্তার কারণে যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। নতুন সড়ক চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিলকিস ইসলাম
নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিলকিস ইসলাম
শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা