• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট বাজারের অদূরে বিলুপ্ত শরীফ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লিকবেগ সওদাগর পাড়ার খড়িয়া মামুদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে জমিলা বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে রাজারহাট বাজারের দিকে আসছিলেন। এসময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ-৭৯৭) ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেননি।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুদের টাকা না দেওয়ায় শিকলে বেঁধে নির্যাতন
ছবি: সংগৃহীত
ভাঙ্গায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২