কুকুরের গলায় রশি বেঁধে নদীতে নিক্ষেপ, আটক ২

নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে ব্রিজের উপর থেকে কুকুরটিকে নদীতে ফেলে দেয়া হচ্ছে।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের গোচরীভূত হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫), পিতা-আব্দুর রব, গ্রাম-কামারগাঁও, থানা ও জেলা- নরসিংদীকে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকে। আভিযানের ধারাবাহিকতায় শনিবার ২৭ জুন বিকাল সাড়ে ছয়টায় নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগম (৫২), স্বামী-মৃত আ: আজিজ, গ্রাম- কামারগাঁও, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদীকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
ভিওডি বাংলা/আরআই/এমএস








মন্তব্য