• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

একান্ত সচিব

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৬, ১০:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, ‘মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।’

সেলিম আহমদ জানান, আসাদুল হাবিব দুলুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।  মন্ত্রীর অসুস্থতার কথা শুনে আরও অনেকে তার খোঁজখবর নিয়েছেন।  তবে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে বলে জানান সেলিম আহমদ।  তিনি বলেন, গত কয়েক দিন মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন।  টানা কয়েক দিন রাতে ঘুমাতে পারেননি বিধায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

দুই দিনের সফরে গতকাল লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসাদুল হাবিব দুলু।  তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সিএমএইচে নেওয়া হয়।  পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে এখানে ভর্তি করা হয়।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। ছবি-ভিওডি বাংলা
কোনো গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত
আপাতত বাতিল হচ্ছে না গাজী নজরুলের এমপি পদ