দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এদিকে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহের এ ধারা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য